ডেলিভারী কর্মী খুঁজছে চালডাল

১৮ মার্চ, ২০২০ ০৯:৪৯  
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন বিশ্বজুড়ে ‘হোম অফিস’সুবিধা চালু করেছে; ঠিক সেই মুহূর্তে নতুন কর্মী নিয়োগ দিচ্ছে দেশীয় ই-কমার্স ভিত্তিক প্ল্যাটফর্ম চালডাল.কম। উদ্ভূত পরিস্থিতিতে হোম ডেলিভারির ওপর চাপ বাড়ায় বুধবার (১৮ মার্চ) কিছু সংখ্যক বাইকার, সাইক্লিস্ট, ডেলিভারি এক্সিকিউটিভ ও পণ্য বাছাইকারী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ঘোষণা করা হয়েছে ৩ দিন পর একদিন ছুটি এবং আকর্ষণীয় বোনাসের। আগ্রহীদের অনলাইনে আবেদনের পাশাপাশি বনশ্রীর ব্যাংক কলোনি অফিসে যোগাযোগ কারার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে চাল ডাল.কম এর হেড গ্রোথ ওমর শরিফ ইবনে হাই বলেন, ডেলিভারি ক্যাপাসিটি বৃদ্ধির জন্য চালডাল- এ আমাদের বেশ কিছু সহযোদ্ধা দরকার। বেতন দেয়া হবে সাড়ে ১০ থেকে সাড়ে ১৬ হাজার টাকা। আরো তথ্যের জন্য ০১৪০১১১০৭৫১, ০৯৬৪৩২১০০০৪ ও ০৯৬৪৩২১০০০৭ নম্বরে ফোন দিয়েও বিস্তারিত জানা যাবে।